ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নৌকায় বসে মদ্যপান; ঝড়ো বাতাসে নদীতে পড়ে নিখোঁজ যুবক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৮:২৭ পিএম
নদীর পারে জনতার ভিড় : ছবি আরটিভি

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকায় বসে বন্ধুদের সাথে মদ্যপান ও আনন্দ-ফুর্তি করার সময় আকস্মিক ঝড়ো বাতাসে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে এক যুবক।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ওই যুবকের নাম রিফাত হাসান রক্তিম (৩৫)। তিনি পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকায় বসে কয়েকজন একসাথে মদ্যপান করে অনেকটা নেশাগ্রস্থ হয়ে পড়ে। এ সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক যুবক নদীতে পড়ে যায়। পরে তার দুই বন্ধু ঝাঁপ দিয়ে নদীতে নেমে পড়ে যাওয়া বন্ধুকে খোঁজার চেষ্টা করে। এরপর প্রবল স্রোতের কারণে তিন বন্ধুই নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, কয়েক বন্ধু মিলে নৌকা ভাড়া নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচে একটি নৌকায় বসে ছিলেন। হয়তো তারা পদ্মা নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে কয়েকজন নদীতে পড়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ দুইজনকে উদ্ধার করতে পারলেও আরেকজন এখনো নিখোঁজ রয়েছে।

প্রাথমিকভাবে নৌ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালিয়েছে। কিন্তু প্রবল স্রোতের কারণে ডুবুরি দল ছাড়া মাঝ নদীতে অথবা দূরবর্তী স্থানে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে রাজশাহী থেকে ডুবুরী দল না পৌঁছানোর কারণে বিশেষ উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

শেষ খবর পাওয়া পযর্ন্ত সন্ধ্যা সাতটার দিকে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে: তাহেরুল হক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেছেন, চলমান ঘটনাকে শ্রমিক আন্দোলন বলা যায় না। একটি ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে। শ্রমিকদের সঙ্গে মিশে তারা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে।
ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে: তাহেরুল হক
গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে চারটি শাবক। মাস দেড়েক আগে হঠাৎ গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি এলাকায় বনের ভেতর তাদের দেখা মেলে।
গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক
৩ দিনের শ্রমিক বিক্ষোভের পর ফতুল্লায় স্বাভাবিক পরিস্থিতি
ন্যূনতম মজুরির দাবিতে টানা তিনদিনের শ্রমিক অসন্তোষের ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 
৩ দিনের শ্রমিক বিক্ষোভের পর ফতুল্লায় স্বাভাবিক পরিস্থিতি
মেঘনার বুকের নতুনচরে সম্ভাবনার হাতছানি
বাংলাদেশের সর্ব দক্ষিণে মেঘনার বুকে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। এটি ১৯৮৩ সালে উপজেলা হিসেবে স্বীকৃতি পেলেও এই অঞ্চলের রয়েছে তিন হাজার বছরেরও বেশি ইতিহাস। নদী ভাঙন- যেমন এই জনপদের নিত্য সঙ্গী তেমনি নদীর বুকে জেগে ওঠা নতুন নতুন চরগুলো উঁকি দিচ্ছে সম্ভাবনার বার্তা নিয়ে। গত চার দশকে দ্বীপ উপজেলাটির চারপাশে মেঘনার বুকে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩শ’র ও বেশি চর জেগেছে। এরইমধ্যে ১ লাখ ৬৪ হাজার একর চরাঞ্চলের জমি ভূমি মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়েছে।
মেঘনার বুকের নতুনচরে সম্ভাবনার হাতছানি
চট্টগ্রামে ডেঙ্গুতে তিন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামে গত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নারী–শিশুসহ তিনজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।
চট্টগ্রামে ডেঙ্গুতে তিন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
আরও পড়ুন
মাগুরায় মদপানে দুই যুবকের মৃত্যু
বাড়িতে প্রেমিককে নিয়ে মায়ের মদ্যপান, দেখে যে কান্ড ঘটালো ছেলে
কেন মদ পান করেছিলেন সেই তরুণী? নিজেই জানালেন কারণ
অসুস্থ দাদিকে দেখতে এসে ধর্ষণের শিকার কিশোরী