ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হবে।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়।

তিনি আরও বলেন, সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের
মাত্র ১৭ বছর বয়স। যে বয়সে দুরন্তপনায় মেতে ওঠার কথা, বন্ধুদের সঙ্গে স্কুলমাঠে সময় কাটানোর কথা— সেই বয়সে হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বরিশালের জোবায়ের। শরীরে মরণব্যাধি ক্যানসার বাসা বাঁধায় অনিশ্চয়তার মুখে পড়েছে এই তরুণের পুরো ভবিষ্যৎ। অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, নিয়মিত ওষুধ ও কেমোথেরাপিটুকুও জোগাড় করতে পারছেন না তার অসহায় মা।
নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের
সাজেক নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
সাজেক নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল
রোববার (২৫ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতালের ভেতরে এমন হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে চিকিৎসক ও কর্মচারীদের মাঝে।
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল
মাদকব্যবসার প্রতিবাদ করায় মামলার মুখে এলাকাবাসী, ক্ষোভে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ১৩ নম্বর নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
মাদকব্যবসার প্রতিবাদ করায় মামলার মুখে এলাকাবাসী, ক্ষোভে মানববন্ধন
গোপালগঞ্জে বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে কৃষ্ণ বাড়ৈ (৩৫)ও মনোতোষ হালদার (৩৮)নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 
গোপালগঞ্জে বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু
আরও পড়ুন
ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
চুল কেটে মরিচের গুঁড়া মাখিয়ে নারীকে নির্যাতন
দুই পা হারানো অসহায় রুনার পাশে সদর উদ্দিন ফাউন্ডেশন
‘পাহাড়কে অশান্ত করে রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না’