ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্তব্য ভাইরাল

অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: ইউপি চেয়ারম্যান

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি মিটিংয়ে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি মিটিংয়ের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’।

তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তার দাবি, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি-না, তা খতিয়ে দেখা হবে।’

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে পিছলে পড়া নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আ. জব্বার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
আরও পড়ুন
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
মুকসুদপুর থানা থেকে ঝুঁকি নিয়ে ৪০০ অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথা থানা
জমি দখলের মামলায় কারাদণ্ড, আদালত থেকে পালালেন আসামি
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী