ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০১:৩২ পিএম
প্রতীকী ছবি

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর সিফাত (৯) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মুলপাড়া পাঠানবাড়ি এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটি মুলপাড়া গ্রামের জসিম চৌকিদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাকপ্রতিবন্ধী ছিল এবং কথা বলতে পারত না। এর আগে রোববার (৩১ মে) সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে সোমবার (১ জুন) সকালে স্থানীয়রা একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

আরও পড়ুন

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান। 
অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
পটুয়াখালীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
ভূঞাপুরে বিদেশি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা
ভাষার দক্ষতাই বড় যোগ্যতা। ভিনদেশী ভাষা শিখে ঘরে বসেই অনলাইনে কাজ করে ডলার আয় সম্ভব। শুধু তাই নয়, উচ্চ বেতনে বাইরের দেশে কাজের সুযোগও বেড়ে যায় কয়েকগুণ।
ভূঞাপুরে বিদেশি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
আরও পড়ুন
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ