ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জেলের জালে ধরা পড়ল ১২ কেজির ভেটকি মাছ 

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:১৩ এএম
সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়া ১২ কেজির ভেটকি মাছ। ছবি: সংগৃহীত 

সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরা পড়েছে।

রোববার (৩১ মে) দিবাগত রাতে আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে।

জেলে রবিউল ইসলাম গাজী জানান, চলতি বছর খোলপেটুয়া নদীতে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সর্বোচ্চ ওজনের এ মাছ ধরা পড়েছে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। এছাড়াও একই সময়ে তিনি দুই কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছেন।

কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ কোনো জেলে নিয়ে আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া এই ১২ কেজি ওজনের মাছটি প্রথমবারের মতো তার আড়তে আসে। মাছটি প্রতি কেজি ১১শ টাকা দরে বিক্রি করা হয়েছে। ঢাকার একজন চাকরিজীবী মাছটি কিনেছেন।

আরও পড়ুন

এদিকে, বিশাল আকৃতির মাছটির খবর ছড়িয়ে পড়লে আড়তে উৎসুক জনতা মাছটির সঙ্গে ছবি তোলেন।

স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকৃতির মূল্যবান মাছ রয়েছে। যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে।

এ সময় নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় মৎস্যজীবীরা।

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনই একই পরিবারের। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
নওগাঁয় চলমান দুর্গাপূজার একটি মণ্ডপে প্রবেশ করে কুড়াল দিয়ে গণেশ প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
সাজেক ইস্যুতে যা বললেন পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সাজেকের যে সমস্যা হয়েছে তা ইতোমধ্যে সমাধান হয়েছে।
সাজেক ইস্যুতে যা বললেন পার্বত্য প্রতিমন্ত্রী
আরও পড়ুন
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
৪ লাখ টাকার মুক্তাখচিত দুর্গাদেবী দেখতে বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন