ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রংপুরে বিষাক্ত মদ পান করে ২ দিনে চারজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
মৃত চারজন। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় গত দুই দিনে বিষাক্ত মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন- উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫) এবং মো. এরশাদ মিয়া (৪০)।

স্থানীয়রা জানান, রোববার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ মদ পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ার প্রভাবে রাতেই কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হুজুর আলী মারা যান। ছাত্তার মিয়া কয়ারমারি গুচ্ছগ্রামে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার (১ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজু মিয়া ও মো. এরশাদ মিয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন

স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম জানান, তারা মূলত অতিরিক্ত ও বিষাক্ত মদ্যপানের কারণেই মারা গেছেন। তবে ময়নাতদন্ত এড়াতে পরিবারের পক্ষ থেকে প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কালিয়াকৈরে শ্রমিক ছদ্মবেশী আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামল বিএনপি
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের যারা ছদ্মবেশ ধারণ করে শ্রমিকদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে মাঠে থাকার কথা জানিয়েছে বিএনপি।
কালিয়াকৈরে শ্রমিক ছদ্মবেশী আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামল বিএনপি
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এবং ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইর সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল
মসজিদের মাইকে গ্রামবাসী ডেকে ১২ দোকান-গোডাউন ভাঙচুর
কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে পুলিশের উপস্থিতিতে ১২টি দোকানঘর ও গোডাউন ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে সোনা মহলদার নামে একজনের বিরুদ্ধে।
মসজিদের মাইকে গ্রামবাসী ডেকে ১২ দোকান-গোডাউন ভাঙচুর
তাহিরপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, প্রণোদনার বীজ-সার নিয়ে ক্ষোভ
দেশের অন্যতম বৃহৎ হাওরাঞ্চল সুনামগঞ্জের তাহিরপুরে শুরু হয়েছে বোরো মৌসুমের বীজতলা তৈরির কাজ। বর্ষায় পানিতে থইথই করা হাওরের বিস্তীর্ণ বুকে শুষ্ক মৌসুমে ফলবে সোনালি ধান। বছরের একমাত্র প্রধান ফসল বোরো ধানকে ঘিরেই আবর্তিত হয় এখানকার কৃষকদের জীবন জীবিকা। তবে গত মৌসুমে জলাবদ্ধতা ও ধানের গুণগত মানের অবনতিতে ব্যাপক লোকসানের মুখে পড়েছিলেন কৃষকরা। সেই ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় এবার আগেভাগেই বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। তবে কৃষি প্রণোদনার আওতায় সঠিক সময়ে বীজ ও সার না পাওয়ায় ক্ষোভ রয়েছে কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, অনেক সময় বীজতলা তৈরির কাজ শেষ হওয়ার পর কৃষি অফিস থেকে বীজ ও সার দেওয়া হয়। ফলে এসব সরকারি সহায়তা কাজে না এসে নষ্ট হচ্ছে।
তাহিরপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, প্রণোদনার বীজ-সার নিয়ে ক্ষোভ
তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। 
তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
আরও পড়ুন
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত 
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু