ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় বিয়ের পর স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মাকে ঘরছাড়া করতে চান নিষিদ্ধ দলের নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম মোল্যার বিরুদ্ধে ১৪ বছর সংসার করার পর তার ধর্মান্তরিত স্ত্রী বৃষ্টি বিশ্বাসসহ দুই সন্তান ও বৃদ্ধ মাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা এবং অন্য জায়গায় দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে।

বৃষ্টির অভিযোগ, সম্প্রতি ইব্রাহিম সালথা উপজেলার বাহিরদিয়া এলাকায় আরেকটি বিয়ে করেছেন। নতুন স্ত্রীকে নিয়ে বর্তমান বাড়িতে সংসার করতে তাকে, তার বৃদ্ধ শাশুড়ি ও দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি জানান, শুনেছেন ইব্রাহিম তাকে তালাক দিয়েছেন। তবে এখনো আদালতের কোনো কাগজপত্র হাতে পাননি।

বৃষ্টির আক্ষেপ, যে সংসারের জন্য নিজের জন্মপরিবার, ধর্মীয় পরিচয় ও আগের জীবনের সব বন্ধন ছেড়েছিলেন, আজ সেই সংসারেই তার জায়গা নেই। শ্বশুর-শাশুড়ি ও স্বামীর উপার্জনের অর্থে কষ্ট করে তৈরি করা বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতে চান তিনি। সন্তানদের নিয়ে যাওয়ার মতো কোনো আশ্রয় নেই তার। প্রয়োজনে জীবন দেবেন, তবু বসতবাড়ি ছেড়ে যাবেন না বলে জানান বৃষ্টি।

তিনি বলেন, বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামীর আচরণ বদলাতে শুরু করে। ছেলে জন্মের পর দ্বিতীয় সন্তান সুপ্তি তার গর্ভে থাকতেই ভাগ্য বদলাতে সৌদি আরব পাড়ি জমান ইব্রাহিম। আট বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর তার আচরণ আরও বদলে যায়। মাদকাসক্ত হয়ে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকতেন তিনি।

গত তিন-চার বছর ধরে সন্দেহের বশে বৃষ্টিকে অযথা দোষারোপ করতেন ইব্রাহিম। পরকীয়ার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তাকে সন্দেহ করতেন। এ নিয়ে শারীরিক নির্যাতন, গালিগালাজসহ নানা ধরনের নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বৃষ্টি।

তার অভিযোগ, দুই বছর আগে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে হাত, বুকসহ শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। দুই হাত ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি। সে সময় মামলা করতে চাইলে ইব্রাহিম তাকে পূর্ণাঙ্গ চিকিৎসার আশ্বাস দেন। প্রয়োজনে দেশের বাইরে নিয়ে অস্ত্রোপচার করানোর কথাও বলেন। কিন্তু তার সেই আশ্বাস ছিল মিথ্যা। এভাবে আবারও প্রতারিত হয়েছেন বলে অভিযোগ বৃষ্টির।

বৃষ্টির পাশে দাঁড়িয়েছেন তার শাশুড়ি জুলেখা বেগম (৬০)। ছেলের বিরুদ্ধে পুত্রবধূর অভিযোগের সঙ্গে একমত পোষণ করে তিনি জানান, ছেলের অন্যায়ের প্রতিবাদ করায় তাকেও মারধর ও অপমানের শিকার হতে হয়। নিজের গর্ভে ধারণ করা ছেলে যা বলে, তা মুখে উচ্চারণ করা যায় না।

জুলেখা বেগম জানান, তার ছেলে অভিযোগ করে, তিনি নাকি বাইরের লোক এনে পুত্রবধূর সঙ্গে দেহ ব্যবসা করেন। স্বামীর রেখে যাওয়া ভিটা থেকে তাকেও বের করে দেওয়ার চেষ্টা চলছে। পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে তিনি ওই বাড়িতেই থাকতে চান। ছেলে চাইলে অন্য জমিতে ঘর করে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইব্রাহিমের বোন শেফালী পারভীন জানান, তার ভাই মাদকাসক্ত ও নির্যাতনকারী। স্ত্রী-সন্তান এমনকি নিজের মাকেও মারধর করেন। তিনি চান, তার মা, ভাতিজা-ভাতিজি ও বৃষ্টি যেন বাবার পৈতৃক ভিটায় থাকতে পারেন। ভাই নতুন বিয়ে করেছেন, তিনি যেখানে খুশি সেখানে থাকুন।

ইব্রাহিমের ১১ বছর বয়সি ছেলে আউস বলে, তার বাবা বাড়িতে এসে তার গলায় ছুরি ধরে জানতে চান, বাড়িতে কে এসেছিল। মিথ্যা বললে জবাই করে ফেলার হুমকি দেন। কেউ আসেনি বললে পরিবারের সবাইকে মারধর করেন বলেও অভিযোগ শিশুটির।

অভিযোগের বিষয়ে থানায় এক সালিশ বৈঠকে ইব্রাহিম মোল্যা বলেন, বৃষ্টির চরিত্র ভালো নয়। তাকে তালাক দেওয়া হয়েছে। বৃষ্টি কোথায় যাবেন, তা তিনি জানেন না। তার মা ও সন্তানরা তার সঙ্গেই থাকবেন। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা জানান, বিষয়টির একটি মানবিক সমাধান হওয়া উচিত। মেয়েটি কোথায় যাবেন, সব দিক বিবেচনা করে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।

বৃষ্টি তার ওপর নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা এবং দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে বসতবাড়িতে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছাত্রীর সঙ্গে অশ্লীলতা করে ‘চরম মূল্য’ দিলেন শিক্ষক
কোটি টাকার মডেল মসজিদে নামাজ পড়েন না সাতজনও