ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিজিবির মাদকবিরোধী অভিযানে বিদেশি সিরাপসহ ৩ কারবারি আটক

জেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ), আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:২১ পিএম
বিজিবির অভিযানে মাদকসহ আটকরা : ছবি আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে বিজিবির চাঁনশিকারী বিওপিতে কর্মরত হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের শিকারি গ্রামে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের সাগর হোসেন (১৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা মালামালের আনুমানিক বাজার মূল্য চার লাখ ২৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন ও ইজিবাইকসহ তাদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
প্রযুক্তির ছোঁয়ায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় ‘নতুন মাত্রা’
সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...