
যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ে জনজীবন ব্যাহত হওয়ার পর জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের নতুন প্রধান নিয়োগ দিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস।
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কার্স্টেন ডেভিস শন কেইনক্রসের স্থলাভিষিক্ত হবেন। মার্কিন মন্ত্রিসভার কয়েকজন সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত এক সপ্তাহে মাইক্রোসফট, চেজ ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা সংস্থার বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এতে বিমান চলাচল, ব্যাংকিং সেবা, দাপ্তরিক কাজ ও গোপন যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। এ ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সমালোচনার মুখে পড়ে।
তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এসব প্রযুক্তিগত সমস্যার মধ্যে কোনো যোগসূত্র বা কোনো পক্ষের নাশকতার প্রমাণ নেই।
নতুন দায়িত্ব পেয়ে ডেভিস বলেছেন, দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করা, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং দক্ষ জনবল তৈরিতে কাজ করবেন তিনি।
আরটিভি/জেএমএ


