ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার আছরের দিকে শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে রাহেলা বেগম ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, বোনের বাড়িতে বেড়াতে চুনারুঘাটে আসেন রিংকু দেবনাথ। বিকেলে তিনি তার ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে পানি ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তারা দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম এবং বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্টগার্ড।
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জিহাদ মিয়াজী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...
নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...
কুড়িগ্রাম সরকারি কলেজ ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
'উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে ৩০ বছরে পদার্পণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’।
কুড়িগ্রাম সরকারি কলেজ ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঘর ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, নারী পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে চাপা পড়ে আছিয়া আক্তার রিপা (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
ঘর ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, নারী পোশাক শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন
‘রডের বদলে বাঁশ’ নির্বাচনী এলাকার সমস্যা নিয়ে তাহেরীর প্রতিবাদী স্ট্যাটাস
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা