ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু 

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৮:৩৮ এএম


ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু 
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার (৭ জুন) বিকেলে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকার খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম (১৭) গাঁওতারা গ্রামের আক্কাস আলীর ছেলে ও পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাশেদুল তার কাজ শেষে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। খেলা চলাকালে হঠাৎ বজ্রপাত হলে সে আহত হয়। এলাকাবাসীর সহায়তায় প্রথমে কাওয়ালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে, পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission