ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, যে তথ্য দিলো বাপেক্স

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
গ্যাসের উপস্থিতি পরীক্ষা করছে বাপেক্স : ছবি আরটিভি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ধোঁয়া উঠার ঘটনায় পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে কোনো গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম।

স্থানীয় ও বাপেক্স সূত্র জানায়, শুক্রবার (৫ জুন) থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি অংশে মাটি স্পর্শ করলেই অস্বাভাবিক তাপ অনুভূত হতে থাকে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।

আরও পড়ুন

এ পরিস্থিতিতে শনিবার (৬ জুন) বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা মাটির নিচে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানো হয়।

পরে সোমবার (৮ জুন) দুপুরে বাপেক্সের দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক পরীক্ষা শেষে জানায়, ওই স্থানে কোনো গ্যাসের উপস্থিতি নেই।

বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে অগ্নিশিখা পরীক্ষা-সহ বেশ কয়েকটি পরীক্ষা করেছি। তবে এখানে কোনো গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে বৈদ্যুতিক সংযোগের স্পার্ক থেকে তাপ সৃষ্টি হয়ে থাকতে পারে। এছাড়া নির্মাণকাজের রঙ বা রাসায়নিক বর্জ্য থেকেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পুরোনো হাসপাতাল এলাকা হওয়ায় ময়লা-আবর্জনা থেকেও এ ধরনের বিক্রিয়া ঘটতে পারে।’

তিনি আরও জানান, ঘটনাস্থলের চার ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া