ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মমেকে বিকল সিটি স্ক্যান-এমআরআই, ভোগান্তিতে রোগীরা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে চরম সংকট দেখা দিয়েছে। বিভাগের একমাত্র সিটি স্ক্যান মেশিনটি তিন সপ্তাহ ধরে বিকল হয়ে আছে। এছাড়া তিনটি এক্স-রে মেশিনের মধ্যে দুটি এবং দুটি এমআরআই মেশিনের মধ্যে একটি দীর্ঘদিন ধরে অচল রয়েছে। ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী।

ময়মনসিংহ বিভাগ ছাড়াও শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। কিন্তু আধুনিক চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের যন্ত্রপাতি অচল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

আরও পড়ুন

চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান কিংবা এমআরআই প্রয়োজন হলেও হাসপাতালের মেশিন বিকল থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দ্বারস্থ হতে হচ্ছে। সেখানে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করে পরীক্ষা করাতে হচ্ছে তাদের। এতে আর্থিকভাবে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা।

রোগী ও স্বজনদের অভিযোগ, শুধু মেশিন বিকল থাকাই নয়, অনেক সময় যন্ত্র সচল থাকলেও বিভিন্ন জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হতে হয়। ফলে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেকেই বাইরে পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন। এতে সরকারি স্বাস্থ্যসেবার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান ডা. বদরুল আহসান বলেন, নতুন যন্ত্রপাতি সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মেশিন স্থাপনের আশা করছি। পাশাপাশি বিকল যন্ত্রপাতিগুলো দ্রুত সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার সমস্যার কথা স্বীকার করে বলেন, অচল যন্ত্রপাতি সংস্কারের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

তবে রোগী ও স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম অচল থাকায় তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। দ্রুত মেশিনগুলো মেরামত ও সচল করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাজমিনের বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মা। তাজমিনের মায়ের বক্তব্য, মেয়ের বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কা থেকে প্রায় ছয় মাস স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, খোঁজখবর নিতেন নিয়মিত। সবশেষ গতকাল বিকাল ৪টার দিকে মেয়ের সাথে কথা বলেও জানতে চেয়েছিলেন বান্ধবীর নাম ও বাসার ঠিকানা।  এ সময় তিনি বলেছিলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ কিন্তু মায়ের সেই উদ্বেগ আর সতর্কতা কোনো কাজে এল না। কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাজমিনের সাথে মায়ের সর্বশেষ কথা হয়। কথোপকথনের একপর্যায়ে মা মেয়ের বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। তাঁকে বাসায় ফিরিয়ে আনার কথাও বলেন। কিন্তু এরপর তাজমিনের সাথে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল এবং কারা তার সাথে ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্ব নিয়ে আগে থেকেই সতর্ক ছিলেন মা। বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাজমিনকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তিনি। মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। সেই মেয়ের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে যে বান্ধবীকে ঘিরে মায়ের উদ্বেগ ছিল, তার সাথে তাজমিনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। আরটিভি/এসআর  
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
আরও পড়ুন
ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যু, সামনে এলো ভয়াবহ তথ্য
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
মমেকে হাম আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮