ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৩:০৪ পিএম


ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী ধরা
গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরটিভি

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান সদর উপজেলার মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদক সম্রাট হিসেবে পরিচিত হাফিজুর রহমান বাধনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দুই সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে ইয়াবা ও বিদেশি মদসহ আটক করা হয়।

আরও পড়ুন

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে হাফিজুর রহমান বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission