ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

তিন বছর আগে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী ছেলে ফিরল মা-বাবার কাছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:২৩ পিএম
গাজীপুরে ঘরে ফিরেছে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী সন্তান। ছবি: আরটিভি

প্রায় তিন বছর আগে হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী ছেলে শফিকুল ইসলামকে (২৬) তার বাবা-মা ও স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১০ জুন) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের শরিফুল আলমের বাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে নিখোঁজ হওয়া ছেলেকে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাক প্রতিবন্ধী শফিকুল ইসলামকে শরিফুল আলম তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।

প্রতিবন্ধী শফিকুল ইসলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত আমোদাবাদ গ্রামের আব্দুল আজিজের ছেলে। আশ্রয়দাতা স্থানীয় চা দোকানি শরিফুল আলম শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বাসিন্দা।

গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইমসিন পরিদর্শক শাহ কামাল জানান, গত ৮ জুন বিকেল তিনটার দিকে মাওনা গ্রামের শরিফুল আলম গাজীপুর পিবিআইকে জানান গত এক বছর যাবত অজ্ঞাতনামা একজন বাক প্রতিবন্ধী যুবক তার আশ্রয়ে রয়েছে। ওই প্রতিবন্ধী যুবক প্রায় এক বছর পূর্বে তার চায়ের দোকানের সামনে এসে কান্না করতে থাকে। যুবকটি বাক প্রতিবন্ধী হওয়ায় চা দোকানি শরিফুল তার কথা বুঝতে পারেননি। পরে চা দোকানি দীর্ঘ এক বছর যাবত অজ্ঞাত বাক প্রতিবন্ধী যুবককে লালন-পালন করতে থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার ঠিকানা খুঁজতে থাকেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, বাক প্রতিবন্ধী অজ্ঞাত যুবক প্রায়ই তার বাবা-মা ও স্বজনদের কাছে যাওয়ার জন্য কান্না করেন। এক পর্যায়ে আশ্রয়দাতা শরিফুল আলম স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে ভবিষ্যতে কোনো ধরনের আইনি ঝামেলা এড়াতে গত ৩ জুন শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৮) করেন। তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন পিবিআই অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারে এবং বাক প্রতিবন্ধী যুবককে নিয়ে গাজীপুর পিবিআই কার্যালয়ে যান। পরে পিবিআইর ক্রাইমসিনের পরিদর্শক শাহ কামাল এবং উপপরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ শনাক্তকরন মেশিনের মাধ্যমে অজ্ঞাত বাক প্রতিবন্ধী যুবকের পরিচয় ও ঠিকানা সনাক্ত করেন। এরপর যুবকের গ্রামের বাড়িতে যোগাযোগ করে তার বাবা-মার কাছে খবর পাঠানো হয়।

গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ বলেন, বাক প্রতিবন্ধী যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ তিন বছর পূর্বে তাদের ছেলে শফিকুল ইসলাম নিখোঁজ হয়। তারা আত্নীয়স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও ছেলের সন্ধান না পেয়ে স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরি (জিডি) করেন। বুধবার (১০ জুন) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আশ্রয়দাতা শরিফুল আলমের বাড়িতে পৌছে উপযুক্ত প্রমাণসহ তাদের নিখোঁজ হওয়া বাক প্রতিবন্ধী ছেলেকে বাবা-মা ও স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাক প্রতিবন্ধী যুবক সাংকেতিক ভাষায় জানায়, দীর্ঘদিন পর সে তার বাবা-মা ও স্বজনদের পেয়ে খুবই আনন্দিত।

গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বাক প্রতিবন্ধী যুবকের পরিচয় শনাক্ত করে পিবিআই তার বাবা-মার কাছে তাকে হস্তান্তর করেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা