ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

শুক্রবার(জুন ১২) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগণের মাঝে কর্ম সহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহণকে অবৈতনিক করা হয়েছে। সকলের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে।

পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়োজিত করতে হবে। মাদক এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যধির হাত থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে।

এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ফারজানা শারমীন বলেন, এ দেশে কোনো শ্রেণি-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকার নতুন বাজেট দিয়েছে। জনবান্ধব এই বাজেট জনআকাঙ্খা পূরণ করে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত বিভিন্ন ভাতার পরিধি বাড়বে, দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে ৫০ হাজার টাকা থেকে এক লাখে উন্নীত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। গ্রামীণ জনপদে দ্রুততম সময়ে যে কোনো বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালত কাজ করছে।

জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে একজন সহকারী জজের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করে দেয়া হচ্ছে। আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলাও বিনামূল্যে পরিচালনা করে দেয়া হচ্ছে। দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না।

উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।

প্রতিমন্ত্রী এর আগে উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামও উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

সূত্র: বাসস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
আরও পড়ুন
তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী