ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:০০ এএম
চট্টগ্রামে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। গুরুতর আহত হয়েছে একই পরিবারের শিশু পিয়াস বড়ুয়া (৫)।

প্রতিবেশীরা জানান, রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই এনি ও প্রিয়ন্তী বড়ুয়ার মৃত্যু হয়। পরে আহত পিয়াসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবারিক সূত্রে জানা গেছে, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন নিরাপত্তাকর্মী। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় আবাসিক এলাকায় দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তার ধারণা, ওই লেনদেন সংক্রান্ত কাগজপত্রের খোঁজে বাড়িতে গিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে।

তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারী হিসেবে লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম উল্লেখ করেছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নারীসহ ৯ জন হাসপাতালে
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের ঘটনায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। বিকল হয়ে পড়া ব্রেকারটি মেরামত না হওয়া পর্যন্ত রোটেশন ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, বিদ্যুৎ বিপর্যয়
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী মারা গেছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত হয়েছেন। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।   শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিচলে নীচে পড়েন। প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাবেয়া খাতুন, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।  মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়া যশোর সদর হাসপাতালে  রেফার করা হয যশোর সদর হাসপাতাল নেওয়ার পথে চুডা মন কাঠি  নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত রক্তক্ষরণ অ্যাম্বুলেন্স ভিতর মারা যান লাশ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। আরটিভি/এসকে
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
কুমিল্লা রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭১৮)। এ সময় ট্রেনে উঠে পড়লেও দুই শিশুর বাবা-মা উঠতে পারেননি।
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
আরও পড়ুন
২৭ বছর পর মসজিদের ইমামকে বিদায়, দেওয়া হলো লাখ টাকা উপহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল ফ্যাকাল্টি চান উপাচার্য
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ভোরের নীরবতায় চবির হলে মায়া হরিণের দেখা