ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ব্রাজিল বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন সালমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া উন্মাদনার একেকটা গল্প। এবার চট্টগ্রামের মিরসরাইয়ের এক ব্রাজিল সমর্থক ব্যতিক্রমী এক ঘোষণার মাধ্যমে আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপ জয়ের আগে তিনি বিয়ের করবেন না।

জানা গেছে, মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সালমান ছোটবেলা থেকেই ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। দলের জয়-পরাজয়কে নিজের আবেগের অংশ হিসেবে দেখেন তিনি।

সেই ভালোবাসা থেকেই নিয়েছেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত।

সালমান বলেন, ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি আমার আবেগের নাম। ছোটবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছি। ২০০২ সালের পর থেকে আমরা শুধু অপেক্ষা করেই যাচ্ছি।

প্রতিবারই স্বপ্ন জাগে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, ব্রাজিল আবার বিশ্বকাপ জিততে না পারা পর্যন্ত আমি বিয়ে করব না।

তিনি আরো বলেন, বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কিন্তু প্রিয় দলের জন্য এটুকু ত্যাগ আমি করতেই পারি। যেদিন ব্রাজিল আবার বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে তুলবে, সেদিনই বিয়ের বিষয়ে ভাবব।

সালমানের এমন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় চায়ের আড্ডায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখছেন, আবার অনেকের মতে, এটি একজন নিবেদিতপ্রাণ সমর্থকের গভীর আবেগের বহিঃপ্রকাশ।

স্থানীয় ব্রাজিল সমর্থক আরাফাত হোসেন বলেন, ফুটবল নিয়ে মানুষের আবেগ থাকতেই পারে। সালমানের সিদ্ধান্ত শুনে প্রথমে হাসি পেলেও পরে বুঝেছি, সে সত্যিই ব্রাজিলকে কতটা ভালোবাসে। আশা করি, তার স্বপ্নও পূরণ হবে, ব্রাজিলও আবার বিশ্বকাপ জিতবে।

আরও পড়ুন

ব্যতিক্রমী এই ঘোষণার কারণে এখন এলাকায় ‘ব্রাজিল জিতলেই বিয়ে’— এমন কথাই ঘুরে ফিরছে মানুষের মুখে মুখে। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিলেও, সালমানের কাছে এটি তার প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা ও অটুট বিশ্বাসের প্রতীক।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা 
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস