ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী চড়ক পূজা উদযাপন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোকজ উৎসব চড়ক পূজা।

সোমবার (১৫ জুন) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের খলাহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ পূজা অনুষ্ঠিত হয়।

চড়ক পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, নাছের উজ্জ্বল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহিবুল ইসলাম।

এ ছাড়া আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সজল বর্মন, রতন গাঙ্গুলী, মিহির রঞ্জন ও সত্যময় বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও সম্প্রীতির অন্যতম প্রতীক চড়ক পূজা। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তাহিরপুরে প্রথমবারের মতো এত বড় পরিসরে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।

স্থানীয় ভক্ত ও আয়োজকরা জানান, চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি কষ্টসাধ্য ও সাহসী ধর্মীয় আচার। প্রকৃতির মঙ্গল, মানবকল্যাণ ও দেবতার আশীর্বাদ কামনায় যুগ যুগ ধরে এই পূজা পালিত হয়ে আসছে। বিভিন্ন আচার-অনুষ্ঠান, ভক্তদের শারীরিক কৃচ্ছ্রসাধন এবং লোকজ প্রদর্শনী উৎসবটিকে অনন্য মাত্রা দেয়।

খলাহাটি গ্রামের বাসিন্দা ও অনুষ্ঠানটির আয়োজক সজল বর্মন বলেন, আমাদের উপজেলায় এর আগে কোনো দিন এত বড় পরিসরে চড়ক পূজার আয়োজন করা হয়নি, এবারই প্রথম। এতে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখতে চাই।

খলাহাটি গ্রামের ভক্ত রতন গাঙ্গুলী বলেন, চড়ক পূজা আমাদের শেকড়ের সংস্কৃতির অংশ। নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজিত এ উৎসবকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রাচীন এই লোকজ উৎসব দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। দর্শনার্থীদের উপস্থিতিতে মিনি স্টেডিয়াম মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন