ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কাপ্তাই লেকের তীব্র স্রোতে ঘর হারিয়ে দিশেহারা সমির আলী

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: আরটিভি

রাঙামাটির লংগদু উপজেলায় টানা ভারী বর্ষণ ও কাপ্তাই লেকের পানির তীব্র স্রোতে বসতঘর ভেঙে গেছে আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি এলাকার সমির আলী নামে একজনের। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা ও স্রোত ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তীব্র এই স্রোতের কারণে আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি এলাকার লেকের পাড়ে ভাঙন দেখা দেয়। একপর্যায়ে পানির তোড়ে সমির আলীর বসতঘরটির নিচের মাটি সম্পূর্ণ সরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরটি ভেঙে লেকের স্রোতে ভেসে যায়। আকস্মিক এই বিপর্যয়ে ঘরের আসবাবপত্র বা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত সমির আলী বলেন, আমার ঘরটি ভেঙে পানির স্রোতে ভেসে যাওয়ার ফলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন আমি সম্পূর্ণ দিশেহারা।

আকস্মিক এই ভাঙনে ক্ষতিগ্রস্ত সমির আলীর পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। পরিবারটিকে দ্রুত পুনর্বাসন ও জরুরি সরকারি সহায়তা প্রদানের জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী