ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মোংলা ইপিজেডে সুতা তৈরির মেশিনে হাত হারালেন শ্রমিক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
মোংলা ইপিজেড। ছবি: সংগৃহীত

মোংলা ইপিজেডের অভ্যন্তরের চীনা প্রতিষ্ঠান 'গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কো. লি.'-এ তুলা থেকে সুতা তৈরির মেশিনে হাত কেটে পড়ে গেছে এক শ্রমিকের।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হাত কেটে পড়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর আহত শ্রমিককে খুলনার হাসপাতালে নেওয়া হয়। ফ্যাক্টরি কর্তৃপক্ষ আহত শ্রমিককে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে না নেওয়ায় শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই ফ্যাক্টরির শ্রমিকরা জানান, একটি মেশিনের বিপরীতে যে কয়জন শ্রমিক থাকার কথা তার চেয়ে কম শ্রমিক ছিল। যার ফলে মেশিনে কাজের চাপ ছিল বেশি। তাই কাজে হিমশিম খেয়ে ব্যতিব্যস্ত হয়ে মেশিন থেকে কাপড় সরাতে গেলে মোংলার চাঁদপাই গ্রামের বাসিন্দা মো. গোলাম নামে ওই শ্রমিকের ডান হাতের কনুইয়ের পর থেকে কেটে মেশিনের ভেতরে চলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্সে না নিয়ে তাকে একটি প্রাইভেটকারে খুলনায় নেওয়া হয়। খুলনা থেকে তাকে ফেরত দিলে রাতেই ঢাকায় নেওয়া হয়।

শ্রমিকরা বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ফ্যাক্টরি কর্তৃপক্ষ ভ্রূক্ষেপহীন। এ নিয়ে মুখ খুললে আমাদের চাকরি যাবে বলেও শাসিয়েছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ইপিজেডে অ্যাম্বুলেন্স ও হাসপাতাল থাকা সত্ত্বেও গোলামের চিকিৎসার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ শ্রমিকদের।

তবে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মো. আবুল বাশার বলেন, গত রাতে ওই ফ্যাক্টরির একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে মেশিন বন্ধ করে আগুন নেভানো হয়। মেশিনটি বন্ধের পরও সেটির ব্লেড ঘুরছিল, তখন গোলাম নামে এক শ্রমিক মেশিনের ভেতর থেকে কাপড় বের করতে গেলে ব্লেটে আটকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নিয়মমাফিক সে কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাবেন।

তিনি আরও বলেন, আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও করা হচ্ছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
মোংলা বন্দরে ১২০০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার: কেসিসি প্রশাসক
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ