জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন ইউএনও

আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৬:৪৪ পিএম


জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন ইউএনও
জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন ইউএনও। ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেছেন। তার এ অংশগ্রহণকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও প্রশংসার সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশে একটি মসজিদে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার খুতবায় ইউএনও মো. মিজানুর রহমান ইসলামের মৌলিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং শৃঙ্খলা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি তিনি নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

খুতবা শেষে তিনি জুমার নামাজে ইমামতি করেন বলে উপস্থিত মুসল্লিরা জানান। এ সময় স্থানীয় মুসল্লিরা তার পেছনে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার এমন ধর্মীয় ও সামাজিক অংশগ্রহণ স্থানীয় মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

এর আগে ঈদুল আজহায় তিনি সবাইকে একত্রে ঈদগাহ মাঠে নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission