ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রক্সি দিয়ে পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা ২ যুবক

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: আরটিভি

প্রবেশপত্রে ছবি জালিয়াতি করে অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে (প্রক্সি) উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দিতে গিয়ে কর্তৃপক্ষের কাছে ধরা পড়েছেন দুই ব্যক্তি। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (২১ জুন) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপত্র পাওয়া কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নিয়োগপত্র পাওয়া নাসফুর উল্যাহ হুমায়ুন। তারা সদর উপজেলার ব্রহ্মপুর ও হাতিয়া উপজেলার গুল্যাখালীর বাসিন্দা।

জানা গেছে, নাসফুর উল্যাহ হুমায়ুনের মামা আয়কর বিভাগে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন

কর অঞ্চল নোয়াখালী কার্যালয়ের উপ কর কমিশনার এনামুল হাসান আল নোমান বলেন, গত ১১ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে কর অঞ্চল নোয়াখালীর ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। রোববার নির্বাচিতদের প্রয়োজনীয় কাগজপত্র ও মেডিক্যাল রিপোর্টসহ যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অনুযায়ী যোগদান করতে এলে কামাল ও হুমায়ুনকে দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তাদের দুজনের হাতের লেখা যাচাই করলে গরমিল পাওয়া যায়। একপর্যায়ে তারা স্বীকার করেন- পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাৎক্ষণিক তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সরকারি চাকরি পাওয়ার আশায় তারা একটি জালিয়াত চক্রের সঙ্গে ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করেন। ওই চক্র টাকার বিনিময়ে অন্য লোক দিয়ে চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে।

তারা আরও জানান, আবেদন করার সময়ই প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যাতে পরীক্ষার সময় কেউ বিষয়টি বুঝতে না পারে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, দুজনকে আটক করে কর কার্যালয় থেকে থানায় দেওয়া হয়েছে। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
বান্দরবানে কমছে জুমের আবাদ, বাড়ছে মিশ্র ফলের চাষ
পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান জীবিকা ও ঐতিহ্যবাহী পেশা জুম চাষ। বান্দরবানের সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সোনালি রঙের পাকা জুমধান। চারদিকে ছড়াচ্ছে জুমধানের মৌ মৌ গন্ধ। পাহাড়ে চলছে জুমধান কাটার ধুম। তবে যেসব পাহাড়ে একসময় জুম চাষ হতো, এখন সেসব পাহাড়ের বেশির ভাগেই চাষ হচ্ছে মাল্টা, ড্রাগন, কপি, আনারস, কমলাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। ফলে জুমধানের পরিবর্তে দীর্ঘস্থায়ী ও লাভজনক ফসল হিসেবে মিশ্র ফল চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। এতে পাহাড়ি অঞ্চলের কৃষি অর্থনীতিতেও পরিবর্তন আসছে।
বান্দরবানে কমছে জুমের আবাদ, বাড়ছে মিশ্র ফলের চাষ
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার পর তার মরদেহ উদ্ধারের সাত দিন পর ঘটনাস্থলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ।
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে মো. নবীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছে তার দুই ছেলে শুভ (১৭) ও মো. আপন (১৪)।
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসকের উদ্যোগে পরিচালিত অভিযানে অংশ নিয়েছে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
আরও পড়ুন
রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের
‘ঝাড়ফুঁকের’ কথা বলে শিশুকে নিয়ে দোকানের পেছনে সাবেক জামায়াত নেতা, অতঃপর...
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ করে ‘বড় মাশুল’ দিলেন ওসি