ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে শামিল আর্জেন্টিনার রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উল্লাস আর আনন্দের মধ্যে সাভারে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

রোববার (২৮ জুন) সকালে লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু ও ইনফ্লুয়েন্সার রুলিসহ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যান মার্সেলো কার্লোস সেসা। ফুটবল বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা দেখতে যান তারা।

সেখানে তাকে স্বাগত জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেখান থেকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত সরাসরি চলে যান স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে। সেখানে জায়েন্ট স্ক্রিনে উপভোগ করেন খেলা। এ সময় সবার ওপরে ধরে রাখা বাংলাদেশের লাল সবুজের পতাকার চারপাশে আকাশী আর সাদা রঙের জার্সির ভিড়ে পুরো সম্মেলন কেন্দ্র জুড়ে তৈরি হয় আর্জেন্টিনার আবহ। আর্জেন্টিনার সমর্থকদের মুহুর্মুহু স্লোগান আর উচ্ছ্বাসে মেতে ওঠেন রাষ্ট্রদূত নিজে।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসো ফ্রি কিক থেকে প্রথম গোলের পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়া শিক্ষার্থীদের সঙ্গে নিজেই উঠে যান স্টেজে। এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনার জার্সি পরা ভক্ত সমর্থকদের সঙ্গে এবারও তিনি মাতোয়ার হন উৎসবে। এক পর্যায়ে মাঠ থেকে তুলে নেওয়া হয় লাওতারো মার্তিনেজকে। এ সময় লিওনেল মেসিকে মাঠে নামতেই হর্ষধ্বনিতে ফেটে পড়েন সমর্থকরা।

এ সময় আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের মধ্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো বলেন, আমি নিজের দেশের মতো অনুভব করছি। মনে হচ্ছে, আমি আর্জেন্টিনায় আছি। বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার মানুষের আবেগের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। এই অভিন্ন ভালোবাসাই দুই দেশের মানুষের মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি করেছে।

আরও পড়ুন

এ সময় আরও উপস্থিত ছিলেন আর্জেন্টাইন লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে; আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার রুলি; আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন; মার্তিন দে এসকালাদা; মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
ছয়তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থীর লাইফ সাপোর্টে মৃত্যু
ভাড়া বাসা থেকে উদ্ধার সেই নবজাতক-স্বামী-স্ত্রীর মরদেহের পরিচয় মিলেছে 
ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ৩
এবার বনগাঁওয়ে মিলল ‘প্রেসার কুকার’ বোমা