ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম
ছবি : আরটিভি

সাভারে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় ‘জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’ নামক দোকানে এ ঘটনা ঘটে।
​
অভিযোগ সূত্রে জানা গেছে, দোকানটিতে চাল ও আটা বিক্রি করার সময় এফ রহমান রূপক (৪৮) আমার এক যুবক দোকানে অনিয়মের অভিযোগ তোলে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় । তখন তার সঙ্গে মো. মনজুরুল হক মঞ্জু (৫২), মো. আবু বক্কর সিদ্দিক (৪১) ও পিন্টু শেখ (৪৭) ছিল। তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেন।

আরও পড়ুন

পরবর্তীতে তারা দোকানটিতে অভিযান পরিচালনা ও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
​
দোকান মালিক মো. জাহাঙ্গীর হোসেন ও উপস্থিত কর্মচারীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে উপস্থিত জনগণের সন্দেহ হলে স্থানীয়রা হাতেনাতে তাদের আটক করে তখন কৌশলে পিন্টু শেখ সেখান থেকে পালিয়ে যায়।
​
জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার এসআই আব্বাস উদ্দিন বলেন, এলাকাবাসীর চারজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় দোকান মালিক মো. জাহাঙ্গীর হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি চর—মাঝের চর। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সুন্দরবনঘেঁষা বলেশ্বর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা এ চরটি স্থানীয়দের কাছে ‘মাঝের চর’ নামে পরিচিত। চল্লিশের দশকে জেগে ওঠা চরটির আয়তন প্রায় ৮৪০ একর।
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক মো. নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
আরও পড়ুন
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা