ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার সংক্রান্ত তথ্যকে গুজব বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন নজরুল ইসলাম। তিনি বলেন, ডিএমপির অন্তর্ভুক্ত এলাকার মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। যারা এ ধরনের গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আমাদের সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে।

রোববার (২৮ জন) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদীতে মরদেহ উদ্ধার সম্পর্কিত প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছে। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

একই সঙ্গে এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি, জিডি বা মামলা করা হয়নি। বিষয়টি অনুসন্ধানে পরিচালিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এরই মধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে উক্ত দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই-বাচাই ছাড়া প্রচার করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। কোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান করা হলো।

ডিএমপির কোনো থানায় এমন কোনো ঘটনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা যেহেতু দারুসসালাম থানায় একটা মামলা করেছে সেই মামলাটি যেহেতু নৌ পুলিশের অধিক্ষেত্রের ঘটনা এটি, তারা মামলা তদন্ত করছে।

তিনটা মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। একেবারে যে নেই তা না। জেলা পুলিশও ব্রিফিং করছে, তারা কিন্তু দুজনের নাম উল্লেখ করছে। এই যে দুজন উদ্ধার হল আপনি বলছেন যে না কিছুই হচ্ছে না। আসলে মূল ঘটনাটা কি? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি যে, ডিএমপির অধিক্ষেত্রের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমার ডিএমপির মধ্যেই এমন কোনো ঘটনা ঘটেনি। যারা এ ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা কাজ করছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ