ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

সুন্দরবনের জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সিসা বুলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে র‌্যাব-৬ খুলনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আজহারুল ইসলাম খুলনার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোড়লের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তারা জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেপ্তার করে। তাকে কয়রা থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে কয়রা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, র‌্যাব-৬ এর পক্ষ থেকে জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
হাসপাতালের মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন বাবা। পাশে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে তার শিশুছেলে। স্যালাইন রাখার স্ট্যান্ড নেই, নেই শয্যাও। তাই বাবার চিকিৎসা নির্বিঘ্ন রাখতে নিজের হাতে স্যালাইনের বোতল ধরে দাঁড়িয়ে আছে শিশুটি। এ চিত্র বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের।
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
বরগুনার তালতলী উপজেলায় টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে রান্নার লাকড়ি হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওনের বিরুদ্ধে।ে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ
ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।
মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ
চট্টগ্রামে জাহাজভাঙা শিল্প এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জাহাজভাঙা শিল্প এলাকায় বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
চট্টগ্রামে জাহাজভাঙা শিল্প এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান
আরও পড়ুন
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গাছে বেঁধে পুলিশ ডাকলেন স্থানীয়রা