ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

৩০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
রাজশাহীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল এই অভিযান পরিচালনা করে। পরে রোববার (৫ জুলাই) র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. আল-আমিন (২২) গোদাগাড়ী থানার রামনগর এলাকার মো. নুরুল ইসলামের পুত্র।

আরও পড়ুন

র‌্যাব -৫ এর মিডিয়া অফিসার লে. এফএমবিএস আল মোমেন জানান, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল জানতে পারে যে গোদাগাড়ীর হেলিপ্যাড এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে উক্ত এলাকাসহ বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো সে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩২ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠান তহবিল থেকে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন।
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে।
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
আরও পড়ুন
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী
প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ
রাজশাহীতে ধুমধাম করে মোরগের জন্মদিন পালন, ঘটনা কী
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো