ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বসতঘরের ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রী নিহত

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
নড়াইল বসতঘরের ওপর ট্রাক উল্টে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ছবি: আরটিভি

নড়াইলে বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্লার বড় মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আহত মিতু (১০) তার ছোট বোন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে প্রতিদিনের মতোই ঘুমিয়ে ছিল সেতু ও মিতু। রাত ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে নলদী গ্রামে হাফিজুর মোল্লার বাড়ির সামনের সরু রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সরাসরি হাফিজুর মোল্লর বসতঘরের ওপর পড়ে। এতে মুহূর্তের মধ্যে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘুমন্ত দুই বোন ভারী পাথরের নিচে চাপা পড়ে।

আরও পড়ুন

পরে স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিতুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে ভারী আঘাতের কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অপর শিশুর চিকিৎসা চলছে।

এদিকে ঘুমন্ত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো নলদী গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে যান।
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জের সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ —শীর্ষক একটি প্রতিবেদন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
গোপালগঞ্জের সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা
বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে আসাদ মোল্লা (৩০) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা
জামালপুরে দশানী নদীর ভাঙন রোধে এবং গতিপথ পুনরুদ্ধারের দাবি
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুগ্রামকে রক্ষায় দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর পুনঃখনন করে নদীর গতিপথ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে দশানী নদীর ভাঙন রোধে এবং গতিপথ পুনরুদ্ধারের দাবি
ভোরে হাঁটতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না রহিমার
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোরে হাঁটতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না রহিমার
আরও পড়ুন
ভোরে হাঁটতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না রহিমার
দুই ট্রাকের প্রতিযোগিতায় ‘চোখের জল’ থামছে না দুই পরিবারের
প্রতিবেশীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল আপনের 
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪