ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

স্কুল থেকে ছেলেকে নিয়ে আর ফেরা হলো না কামনার

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আরটিভি

মানিকগঞ্জে স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে ও আরও এক স্কুলছাত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরখণ্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামনা রানি দাশ (৩৬) ভগবানপুর গ্রামের সফল সূত্রধরের স্ত্রী। আহতরা হলেন—তার ছেলে অর্ক (৯) ও নুসরাত আলম (১৪)। তারা বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো কামনা রানি দাশ গোলড়া এলাকার আকিজ ফাউন্ডেশন স্কুল থেকে ছেলে অর্ককে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ আরিচা থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায় এবং পরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত কামনা রানি দাশ ও দুই শিক্ষার্থীকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কামনা রানিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কামনা রানি দাশ মারা গেছেন। আহত দুই শিক্ষার্থী অর্ক ও নুসরাত আলম ছাড়াও ট্রাকের দুই হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও রিপন হোসেন (৪০) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক বিল্লাল হোসেনকে (৩৫) আটক করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা