ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ী অপহরণের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:০২ এএম
অপহৃত ব্যবসায়ী সবুজ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সবুজ (৪৫) নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত সবুজ রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বৌবাজার এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় একটি স্যানিটারি দোকান পরিচালনা করতেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের সাইনবোর্ডে থাকা মোবাইল নম্বরে কল দিয়ে স্যানিটারি মালামাল কেনার কথা বলে সবুজকে দোকানে আসতে বলেন। পরে সবুজ দোকানে পৌঁছালে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাসে থাকা পুলিশের পোশাকধারী দুইজনসহ ৫-৬ জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।

অপহৃতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সবুজের স্ত্রী তার মোবাইল ফোনে যোগাযোগ করলে সবুজ জানায়, কয়েকজন তাকে শ্রীনগরের দিকে নিয়ে যাচ্ছে এবং তাকে নামতে দিচ্ছে না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

তিনি আরও জানান, ঘটনার পরপরই শ্রীনগর থানা, পদ্মা সেতু উত্তর থানা এবং মুন্সীগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে খোঁজ করেও সবুজের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন