ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়ার সেরা সামিনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: আরটিভি

বিশ্বব্যাপী অনুষ্ঠিত হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়া মহাদেশের সেরা নির্বাচিত হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য দ্বিতীয় শ্রেণির ছাত্রী সামিনা নূর তাজ।

মঙ্গলবার (৭ জুলাই) এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জামালপুর জেলার মেস্তা গ্রামের সানোয়ার হোসেন মামুনের মেয়ে এবং আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির একজন মেধাবী ছাত্রী সামিনা নূর তাজ। সে ২০২৩ সালে প্রাক প্রাথমিক শাখায় ভর্তি হয়। দ্বিতীয় শ্রেণিতে ৫৬০ জন শিক্ষার্থী রয়েছে। ভর্তির পর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় নানা পুরস্কার অর্জন করে। গত ৩ মে থাইল্যান্ডে হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়া মহাদেশীয় অঞ্চলের প্রতিযোগিতায় সামিনা নূর তাজ প্রথম স্থান গৌরব অর্জন করে।

আরও পড়ুন

তার এ অর্জনে মঙ্গলবার সকাল থেকে ওই স্কুল জুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠানে সামিনা নূর তাজকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও শুভকামনা জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সামিনা নূর তাজের লেখাপড়ার সব খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়ে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আলহাজ মো. জলিল উদ্দিন বলেন, তার এই অর্জন শুধু স্কুল পর্যন্ত নয়। সারা বাংলাদেশের জন্য এ সুনাম অর্জন করেছেন। সে বড় হয়ে বাংলাদেশের জন্য আরও কিছু করবে।

এদিকে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভাসার্ল রাউন্ডে তাজ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
আরও পড়ুন
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা