ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকার পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

মৃত সুমাইয়া ওই এলাকার ফারুক হোসেনের মেয়ে।

আরও পড়ুন

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, দুপুর ১টার দিকে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হন। তবে পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক
সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা ও আড়াই মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক
কসবায় কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক ঘটনায় কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামে বিল্লাল হোসেন (৫১) এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুটি ইউনিয়নের রানিয়ারা (বিষ্ণুপুর) গ্রামে আব্দুর রাজ্জাক (৬৫) মারা যান।
কসবায় কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু
ঝুঁকি নিয়েই পাইকগাছায় কাঠের পুল পারাপার
ভাঙা ও পচা কাঠের ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে দুই গ্রামের হাজারো মানুষকে। পুলের একাধিক তক্তা ভেঙে গেছে, কোথাও কাঠ সরে গিয়ে তৈরি হয়েছে ফাঁক, আবার কোনো কোনো খুঁটি এতটাই নড়বড়ে যে কখন ভেঙে পড়ে, সেই আতঙ্কে পার হতে হয় পুল।
ঝুঁকি নিয়েই পাইকগাছায় কাঠের পুল পারাপার
মান্দায় ১২৮ শহীদ পরিবার আজও অসহায়, ৫৫ বছরে সহায়তা পেয়েছে একবার
দেশের জন্য বাবা জীবন দিয়েছেন। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আমরা শহীদ পরিবারের স্বীকৃতি পাইনি। নিজের একটা ঘরও হয়নি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শহীদ সুরোজ আলীর ছেলে মো. ইসমাইল। তার মতোই দীর্ঘ ৫৫ বছর ধরে স্বজন হারানোর বেদনা, অভাব-অনটন ও রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় দিন কাটছে নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়ার গ্রামে ১২৮ শহীদ পরিবারের।
মান্দায় ১২৮ শহীদ পরিবার আজও অসহায়, ৫৫ বছরে সহায়তা পেয়েছে একবার
সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ৪ রোগী
গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ৪ রোগী
আরও পড়ুন
ডেঙ্গুতে কেড়ে নিল শিশু মুনিরার প্রাণ
চট্টগ্রামের নিউ মার্কেটে আগুন
শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ঘুমন্ত শাশুড়িকে কোপালেন নববধূ, দায় গেল ‘জিনের ঘাড়ে’