ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
ছবি : সংগৃহীত

অবশেষে অনিশ্চয়তার জীবন থেকে মুক্তি মিলেছে চার ভারতীয় নাগরিকের। এক বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিককে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)।

বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শিশুসহ চার ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক বছর বাংলাদেশে অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর নিজ দেশে ফিরতে পেরে স্বস্তি ও আনন্দের কথা জানান তারা। দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ফেরত যাওয়া এসব ভারতীয় নাগরিক। দেশে ফেরা চারজনের মধ্যে রয়েছেন এক শিশু, একজন কিশোর, একজন নারী ও একজন যুবক।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এ চারজনসহ মোট ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী বেগম ও তার ছেলেকে ভারতীয় কর্তৃপক্ষ ফিরিয়ে নিলেও বাকি চারজনকে ফেরত নিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এ চারজনকে আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের বিলম্বের কারণে আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে এক জিম্মাদারের বাসায় সাত মাসেরও বেশি সময় থাকতে হয়েছে। পুশ ইনের ঘটনার পর গত বছরের ২০ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নিজ দেশে ফিরতে পারলেন পুশ ইনের শিকার এ চার ভারতীয় নাগরিক।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী