ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাভারের ময়লার ভাগাড় পরিষ্কার করে বৃক্ষরোপণ করা হবে: মীর শাহে আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি: আরটিভি

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের পাশের ময়লার ভাগাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নিমগাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকা থেকে হেমায়েতপুরগামী ১ দশমিক ৮ কিলোমিটার মহাসড়কের পাশের বর্জ্য পরিষ্কার করে সেখানে ১৫ ফুট বালু দিয়ে ঢেকে নেটিং ও ব্যারিকেডের ব্যবস্থা করা হবে। এরপর নিমগাছের চারা রোপণ করা হবে। এর ফলে প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের এ অংশ দুর্গন্ধমুক্ত হবে বলে তিনি জানান।

এ সময় প্রতিমন্ত্রী আমিনবাজার, কেরানীগঞ্জ ও হেমায়েতপুরবাসীকে ভবিষ্যতে এসব স্থানে ময়লা-আবর্জনা না ফেলে ল্যান্ডফিলের পাশে সাভার পৌরসভার নির্ধারিত ময়লার ভাগাড়ে বর্জ্য ফেলার অনুরোধ জানান।

এদিকে বর্ষা মৌসুমে বৃষ্টিতে সড়ক-মহাসড়কের অবস্থা প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সড়কের খানাখন্দ সংস্কার করা হবে। জলাবদ্ধতা কমানোর জন্য সরকার তিন মাস আগে থেকেই ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে। ড্রেনেজগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনে প্রকৌশল বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করছে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
সাভারে এসআই আলতাফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
সাভারের আমিন বাজারে পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯