ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিওধারণ, অতঃপর...

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
প্রতীকী ছবি

হাঁস খুঁজতে বাড়ির পেছনে যাওয়া ১১ বছরের শিশুকে গলায় কাঁচি ধরে ধর্ষণের পর ভিডিওধারণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলি গ্রামে এই ঘটনা ঘটে। পরে ওই শিশু পরিবারের সদস্যদের জানালে ধর্ষক ও ভিডিওধারণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ শিশু ধর্ষণের অভিযোগে একই গ্রামের সোফায়েল মিয়াকে (২০) গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সোফায়েল মিয়া ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও গ্রেপ্তারকৃত সোফায়েল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ জুলাই দুপুরে ওই শিশু বাড়ির পেছনে হাঁস খুঁজতে গিয়েছিল। এ সময় একই গ্রামের সোফায়েল মিয়া পিছন দিক থেকে শিশুটির মুখ চেপে, গলায় কাঁচি ধরে ভয় দেখায় ও জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় সোফায়েলের সহযোগী একই গ্রামের নুরুল হকের ছেলে সায়েক মিয়া মোবাইল ফোনে ধর্ষণের ভিডিওধারণ করেন। পরে এই ঘটনা কারো কাছে প্রকাশ না করতে শিশুটিকে প্রাণে মারার হুমকি দেয় সোফায়েল মিয়া।

পরবর্তীতে শিশুর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে অভিভাবকদের মনে সন্দেহ জাগে। এক পর্যায়ে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের ঘটনা জানায়। পরদিন ১১ জুলাই শনিবার শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক সোফায়েল মিয়া ও ভিডিওধারণকারী সায়েক মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সোফায়েল মিয়াকে গ্রেপ্তার করে, তবে ভিডিওধারণকারী সায়েক মিয়া পালিয়ে যায়।

আরও পড়ুন

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, শিশুর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সোফায়েল মিয়াকে মার্কুলি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোফায়েল মিয়াকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামি সায়েক মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন