ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: কোলাজ আরটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে একটি নব স্থাপিত টিউবওয়েলকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। টিউবওয়েল স্থাপনের পর হাতল চাপার আগেই মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে দেখা যায়। পরে গ্যাসের উপস্থিতির আভাস মেলে এবং আগুন ধরালে টিউবওয়েলের মুখে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়রা।

রোববার (১২ জুলাই) সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেন পরিবারের জন্য পানীয় জলের উদ্দেশ্যে টিউবওয়েলটি স্থাপন করা হয়।

কাজ শেষ হওয়ার পরই উপস্থিত লোকজন দেখেন, কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি প্রবাহিত হচ্ছে। অল্প সময়ের মধ্যেই টিউবওয়েলের মুখে বুদবুদের শব্দ শোনা যায়, যা উপস্থিতদের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও সৃষ্টি করে।

টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, রোববার সকালে আমরা কয়েকজন মিলে ওই বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করি। স্থাপন শেষ হওয়ার পর হাতল চাপার আগেই পানি বের হতে দেখি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্যাস লাইট ধরিয়ে পরীক্ষা করলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই এটিকে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির ইঙ্গিত বলে মনে করছেন। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মত স্থানীয়দের।

আরও পড়ুন

নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় কৌতূহল ও আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা