ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জামালপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
কারাগারে নেওয়া হচ্ছে সাজাপ্রাপ্ত আসামিকে : ছবি আরটিভি

জামালপুরে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১২ জুলাই) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো: নেজাম উদ্দীন এ আদেশ দেন।

মৃত্যুুদণ্ড প্রাপ্ত আসামি হলেন- জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার সুরুজ্জামানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫)। কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- একই এলাকার গোলাম মোস্তাফা গোলাপের স্ত্রী লাভলী বেগম (৪০) ও তার মেয়ে আরফিন আক্তার তিশা (২০)।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম তাকি (২২) এর সঙ্গে একই এলাকার গোলাম মোস্তফা গোলাপের মেয়ে আরফিন আক্তার তিশার প্রেমের সর্ম্পক ছিলো। তাদের অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি ওই এলাকার গফুর কাজির ছেলে শিপন কাজি (২৩) দেখে ফেলে। শিপন কাজি বিষয়টি নাজমুল ইসলাম তাকি ও আফরিন আক্তার তিশার বাবা-মা এবং এলাকার লোকজনকে জানিয়ে দেয়।

আরও পড়ুন

এরই জেরে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে ওই এলাকার সুরুজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (২৫), প্রেমিক নাজমুল ইসলাম তাকি, প্রেমিকা আরফিন আক্তার তিশা, তার ভাই মাহবুব হাসান তাকি ও মা লাভলী বেগম ফোন করে শিপন কাজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এদিকে, শিপনের বাড়ির লোকজন অনেক খোঁজাখোজি করে না পেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ ওই বছরের ১৭ সেপ্টেম্বের রাত ২টার দিকে আরিফুল ইসলামের বাড়ির পিছনের জঙ্গলে পরিত্যক্ত টয়লেটের টাংকির ভিতর থেকে অর্ধগলিত অবস্থায় শিপনের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় ওই দিনই নিহতের বাবা গফুর কাজি ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোতাকব্বির হোসেন রুবেল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
মির্জাপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে হুংকার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে এখন আসেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আপনাদের জন্য বিচার প্রস্তুত আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
নওগাঁয় গোপন মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
আরও পড়ুন
হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার
ভারতে পালানোর সময় ধরা দুই হত্যা মামলার আসামি