বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তামার তারসহ আটক ১

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১১:২৩ এএম


বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তামার তারসহ আটক ১
উদ্ধারকৃত বিদ্যুতের তারসহ ট্রাক। ছবি: সংগৃহীত

রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ ১৬ মণ তামার তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক উকিল মিয়া পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ ও বাসাবাড়ির এসির তার চুরির ঘটনা ঘটছিল। এসব ঘটনার তদন্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালানো হয়। 

তিনি আরও বলেন, অভিযানকালে উকিল মিয়াকে আটক করা হয়। এ সময় ট্রাকে ভাঙারি মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উকিল মিয়া জানিয়েছেন, তিনি বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে তামার তার ও পাইপ কিনে সাতমাথায় তার গুদামে সংরক্ষণ করেন। পরে সেগুলো ঢাকার বাবুবাজারে পাঠিয়ে দেন। অভিযানে ট্রাকসহ চোরাই তামার তার জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission