চট্টগ্রামে ইন্টারনেট অফিসে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় ৮ জন গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৫:৪৭ পিএম


চট্টগ্রামে ইন্টারনেট অফিসে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় ৮ জন গ্রেপ্তার 
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় 'ডিজিটাল ডট নেট' নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ইউনুস, ইমরান, আকবর হোসেন, সুমন, মনির, গিয়াস উদ্দীন, নয়ন ও মো. আব্দুল নাহিদ। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাতভর মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ।

আরও পড়ুন

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কেউ চাঁদা দাবি করলে কিংবা কোনো প্রকার হুমকি প্রদান করলে সেটি যেন সাথে সাথেই পুলিশকে জানানো হয়। এদিকে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ডেভিড ইমনকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission