শিশুর মুখ বেঁধে শয়নকক্ষে নিয়ে যায় মায়ের সহকর্মী, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৭:৫৪ পিএম


শিশুর মুখ বেঁধে শয়নকক্ষে নিয়ে যায় মায়ের সহকর্মী, অতঃপর...
শার্শা থানা। ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় ১১ বছরের শিশুকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত তামিম ইকবাল উপজেলার গোগা বাজার এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। ২৬ জুন রাতে তিনি রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলায় তামিম। এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে তামিম।

ঘটনার পর শিশুটির মা বিস্তারিত জানতে পেরে, শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে ধর্ষণ মামলা রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পরপরই শার্শা থানা পুলিশের একটি টিম অভিযানে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তামিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর রহমান জানান, বুধবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission