ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দেশসেরা হওয়ার গৌরব অর্জন করল মাগুরার হুমাইরা

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন। ছবি: সংগৃহীত

মাগুরার কৃতী শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং তার হাতে প্রশংসাপত্র তুলে দেন।

হুমাইরা মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশের ২ কোটি ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, বিতর্কসহ ৮টি প্রধান বিভাগে ৪৪টি ক্যাটাগরিতে মেধা যাচাই করা হয়। এ আয়োজনে সারা দেশের ১২৩৮৪ জন শ্রেষ্ঠ ব্যক্তি এবং ৬৫৫৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিতদের সম্মাননা প্রদান করা হয়।

হুমাইরার এই অসাধারণ অর্জনে গর্বিত পুরো মাগুরা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দে উচ্ছ্বসিত। এই সাফল্য প্রমাণ করে— সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে তৃণমূলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় চাঁদপুরের বিভিন্ন মাছের আড়ত ও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছটি।
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
আরও পড়ুন
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
তৈয়বের পাঞ্জাবির পকেটে মিলল ৫০০ পিস ইয়াবা
মাগুরা জেলা কারাগারের কয়েদির রহস্যজনক মৃত্যু!
মোবাইলে দুই বছরের প্রেম, বিয়ে করতে চান দুই তরুণী!