ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর, সবশেষ যা জানা গেল

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
মূর্তিটি অপসারণের শুরু ও শেষ সময়ের ছবি। ছবি: আরটিভি

শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী একটি চত্বর অবশেষে অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভা এই চত্বরটি সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। এতে শহরে প্রবেশ ও বের হওয়ার পথে সৃষ্ট যানজট ও দুর্ঘটনার আশঙ্কা কমবে বলে স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের সংযোগস্থলে সড়কের মাঝখানে এই চত্বরটি অবস্থিত ছিল। নামে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ বলা হলেও বাস্তবে সেখানে বীরশ্রেষ্ঠের কোনো মূর্তি বা অবয়ব ছিল না। ছিল শ্রেফ একটি বড় পাথর। ভাস্কর্যের আদলে এই উঁচু পাথর থাকার কারণে সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গাড়ি দেখতে চালকদের সমস্যা হতো। কোনো শৈল্পিক অবয়ব ছাড়াই প্রকল্পের টাকা লুটপাটের জন্য এই প্রকল্প গ্রহন করা হয়েছিল বলে অনেকের অভিযোগ।

চুয়াডাঙ্গার বাসচালক আবির মাহমুদ বলেন, “এই পাথরের জন্য মোড়ে গাড়ি ঘোরাতে অনেক সমস্যা হতো। অনেক সময় দুর্ঘটনা ঘটেছে, মানুষ আহত হয়েছে। এটা সরিয়ে দিলে যাতায়াত অনেক সহজ হবে।”

শুধু যানজটই নয়, চত্বরটি ঘিরে গড়ে উঠেছিল নানা অসামাজিক কার্যকলাপের আখড়া। টার্মিনালের সময় নিয়ন্ত্রক আবু জাফর অভিযোগ করেন, চত্বরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেখানে প্রকাশ্যে প্রস্রাব-পায়খানা করা হতো। ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছিল। সন্ধ্যার পর পাথরের আড়ালে বসে মাদকাসক্তরা গাঁজা সেবন করতো। ফলে পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল।

আরও পড়ুন

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ আলী খান জানান, ২০১৪ সালে তৎকালীন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও তৎকালীন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এটি উদ্বোধন করেন। ওই প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৩২ লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে ১১ লাখ টাকা উত্তোলন করে কাজ শুরু করা হলেও পরে কি হয়েছে তা আমার জানা নেই। বর্তমানে ভাস্কর্য নির্মাণের সেই ফাইলটি পৌরসভার প্রকৌশল বিভাগ খুঁজে পাচ্ছে না বলেও তিনি জানান।

ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, “জনদুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গণমাধ্যমকর্মীদের অনুরোধে চত্বরটি অপসারণ করার সিদ্ধান্ত হয়। যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছিল বলেই সে সময় আইনশৃংলা কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এখন হয়তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল মজিদ জানান, সেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কোন ভাস্কর্য্য তৈরী হচ্ছে বা ভাস্কর্য্য ছিল বলে শুনিনি। তাই এটা নিয়ে আমার কোন বক্তব্য নেই।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য দেখেছি। তবে সেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কোন ভাস্কর্য্য ছিল না বা তৈরীও হয়নি, যদি ভাস্কর্য্য তৈরী হতো তবে আমরা জানতাম। এটা নিয়ে ফ্যাসিষ্টরা নানা ভাবে সামালোচনা ও ভুয়া খবর ছড়িয়ে করে ইস্যু তৈরীর চেষ্টা চালাচ্ছে।

ঝিনাইদহের বর্তমান জেলা প্রশাসক মো. নোমান হোসেন আরটিভিকে বলেন, ভাস্কর্যটি সড়কের মাঝখানে থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে স্থাপিত ভাস্কর্যটির অবয়ব তার প্রকৃত চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ কারণে জনসাধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামতের ভিত্তিতে ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে।

তিনি আরও জানান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে যথাযথভাবে স্মরণীয় করে রাখতে তার একটি নতুন ও নান্দনিক মুরাল নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০