
ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে (৩১) ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পলাশ হোসেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ শহরের একটি চক্ষু হাসপাতালে কর্মরত বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানায় করা এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক সম্মতিতে পলাশ ওই নারীর বিয়ে হয়। প্রায় ছয় বছর সংসার করার পর ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি পলাশ তাকে তালাকের নোটিশ পাঠান। তাদের সংসারে দুই বছর তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এজাহারে ভুক্তভোগী অভিযোগ করেন, কন্যাসন্তানের সঙ্গে দেখা করার কথা বলে পলাশ প্রায়ই ঝিনাইদহ শহরের পাগলাকানায় বেকাব্রিজসংলগ্ন একটি ভাড়া বাসায় যেতেন। সেখানে তিনি লতিফার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে ভুক্তভোগী তার শিশুকন্যাকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। এ সময় পলাশ কৌশলে সেখানে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে তিনি তার অভিভাবক ও স্বজনদের সঙ্গে নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ অভিযুক্ত পলাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছেন
আরটিভি/এমএইচজে


