ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্র্যাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামে ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদসারার তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রোববার সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। এ সময় ভাটার মাটি টানা ট্রাক্টরে পেছানোর সময় ওই শিশুটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন নরসিংদীর সেই অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
দেবী বোধনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১৬ অক্টোবর শুরু হবে। সে হিসাবে আর বাকি আছে মাত্র ৫ দিন। এবার বান্দরবান পার্বত্য জেলায় ৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
মা ইলিশ রক্ষায় নদীতে নিষেধাজ্ঞার সময় চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত প্রায় ৫ টন চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় চালবোঝাই পিকআপসহ জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সদর মডেল থানার পুলিশ আটক করেছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ বা ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকারকে বিদেশি রিভলভার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ
আরও পড়ুন
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন