ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

দিনাজপুরের পার্বতীপুরে বাবার হাতে ছেলে খুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার শাবলের আঘাতে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নুরুজ্জামান (১৩)।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, পারিবারিক তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবা শরিফুল ইসলাম (৪৫) শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ওসি আরও জানান, অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার আচরণ স্বাভাবিক নয় বলে পুলিশের কাছে মনে হয়েছে।

নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। 
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন’
রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হচ্ছে।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন’
স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি করতেন গিয়াস
নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির নগ্ন ও আপত্তিকর ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি করতেন গিয়াস
আরও পড়ুন
বিগত সরকারের প্রতিটি অন্যায়ের বিচার এই মাটিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী
‘মিথ্যা মামলায়' ফাঁসানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রাতের আঁধারে ৬০০ শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, বুকফাটা আর্তনাদ কৃষকের
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত