ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

খুলনায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে ১১ লাখ ৯২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে এসব চেক বিতরণ করা হয়।

খুলনা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।

প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। এ জন্য আমরা আপনাদের কাছে চিরঋণী। সেই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রীও সব সময় আপনাদের পাশে আছেন।

প্রধান বক্তা এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, আমাদের কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। এ ধারণা মুছে ফেলতে হবে। আমরা একে অপরের ভাই, বোন ও বন্ধু। আমরা সবাই বাংলাদেশি। ঐক্যবদ্ধভাবে যার যার ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে ১৫১টি পূজামণ্ডপে প্রতিটিতে সাত হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে ২৭টি পূজামণ্ডপে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ১১ লাখ ৯২ হাজার টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং পুলিশের ওসি (অপারেশন) জুলফিকার আলী। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর দে এবং পৌরসভা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডলসহ স্থানীয় নেতারা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি হালট ও অর্পিত সম্পত্তি (ভিপি সম্পত্তি) দখল করে গেট ও পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে পুস্পধারা হাউজিং কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গেট নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের সুযোগে আবারও নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
একা পেয়ে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে অবস্থিত নতুন নির্মাণাধীন ভবনে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
একা পেয়ে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
২৫ কেজি ধানের শীষে ব্যতিক্রমী সোনালি দুর্গাপ্রতিমা
কৃষকের মাঠজুড়ে দোল খাওয়া সোনালি ধানের শিষ এবার শোভা পাচ্ছে দুর্গাপ্রতিমার অবয়বে। প্রায় ২৫ কেজি ধানের শিষ দিয়ে সাজানো হয়েছে ছয়টি প্রতিমা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম তৈরির প্রস্তুতি নিতে হয়েছে ছয় মাস ধরে। কুমিল্লার লালমাইয়ে ধর্মীয় উৎসবের সঙ্গে কৃষি ও গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এমন আয়োজন করেছে স্থানীয় যুব সংগঠন ত্রিনয়নী যুব সংঘ। লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপে দেখা মিলেছে ব্যতিক্রমী এই দুর্গাপ্রতিমার। মাটির তৈরি প্রতিমার শরীরজুড়ে নিপুণভাবে বসানো হয়েছে পাকা ধানের শিষ। সোনালি ধানের আবরণে প্রতিমাগুলো পেয়েছে ভিন্নধর্মী রূপ, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। প্রথমে মাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করা হয়। এরপর কয়েক ধাপে শরীরের বিভিন্ন অংশে বসানো হয় ধানের শিষ। ছয়টি প্রতিমা সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ২৫ কেজি ধানের শিষ। দীর্ঘ প্রস্তুতি, ধৈর্য আর শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এই ব্যতিক্রমী শিল্পকর্ম। প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন শিল্পী সঞ্জয় পাল ও তার দল। তাদের সঙ্গে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্যরাও। আয়োজকেরা জানান, লালমাইয়ের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে কৃষি গভীরভাবে জড়িয়ে আছে। কৃষকের পরিশ্রমে উৎপাদিত সোনালি ফসলের প্রতি সম্মান জানানো এবং গ্রামীণ ঐতিহ্যকে ধর্মীয় উৎসবের আয়োজনে তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ। আয়োজকদের দাবি, চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো ধানের শিষ দিয়ে দুর্গাপ্রতিমা সাজানোর উদ্যোগ নিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে পূজার দিনগুলোতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করবেন। আরটিভি/টিআর
২৫ কেজি ধানের শীষে ব্যতিক্রমী সোনালী দুর্গাপ্রতিমা
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী নারী শিক্ষক একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করায় ঘটনায় দাউদপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। এরপরই সেই শিক্ষিকাকে আওয়ামী লীগের দালাল বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কারের চিঠি দেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।  তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ যদি অন্যায়ের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান শিক্ষক আওলাদ হোসেন দপ্তরিকে দিয়ে সহকারী শিক্ষক একরামুন্নেছা বিউটিকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে বিএনপি নেতা আফজাল মোল্লা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেনসহ তিনজন সদস্য ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।  এ সময় বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটি নিয়ে কিছুদিন আগে একরামুন্নেছা বিউটি বাজে মন্তব্য করেছেন—এমন অভিযোগ তুলে আফজাল মোল্লা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ওই নারী শিক্ষকের ওপর চড়াও হন। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গেও তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। হামলার শিকার একরামুন্নেছা বিউটি অভিযোগ করে বলেন, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা তাকে প্রধান শিক্ষকের কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারপিট করেন। আফজাল মোল্লাকে শুধু বহিষ্কার করলেই চলবে না। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।  তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আগস্ট মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে স্থানীয় কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত বুধবার দুপুরে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের কক্ষে আফজাল মোল্লা প্রথমে তাকে লাঞ্ছিত এবং পরে হামলা চালিয়ে তাকে আহত করেন। এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, ‘একরামুন্নেছা বিউটি আওয়ামী লীগের দালাল।’ তাছাড়া আর কোনো বক্তব্য জানাতে অপারগতা জানান তিনি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, শিক্ষিকাকে লাঞ্ছিত ও হামলার ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/ এসআর  
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা
আরও পড়ুন
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
খুবিতে জলবায়ু সাংবাদিকতা ও এআইয়ের নৈতিক ব্যবহারবিষয়ক ফেলোশিপের সমাপনী
পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২
সাবেক কাউন্সিলরের বাসায় হঠাৎ ডিবির অভিযান, অতঃপর...