ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
ছবি: আরটিভি

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে নতুন চারটি শাবক। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারি এলাকার বনের ভেতর শাবকগুলোর দেখা মেলে। তবে শাবকগুলো পুরুষ নাকি মাদি, তা এখনো শনাক্ত করা যায়নি। শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ।

বর্তমানে শাবকগুলো দিনভর মায়ের সঙ্গে বনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যায় মা নীলগাই।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, শাবকগুলো গাছের ছায়ায় সতর্ক অবস্থায় বিশ্রাম নিচ্ছে। কিছুটা দূরে অবস্থান করে মা নীলগাইও শাবকদের ওপর নজর রাখছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণ করতে দেখা যায়। তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। সার্বক্ষণিক দেখাশোনার জন্য হরিণ সাফারির দায়িত্বে থাকা একজনকে নিয়োজিত করা হয়েছে। শাবকগুলোর বয়স বর্তমানে দেড় মাসের মতো। নিরাপত্তার স্বার্থে কাছাকাছি গিয়ে তাদের লিঙ্গ শনাক্তের চেষ্টা করা হয়নি।

তিনি আরও জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা নীলগাই গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তী সময়ে পার্কে কয়েকটি শাবকের জন্ম হয়েছে। সর্বশেষ পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে দেওয়া হয়েছে। বর্তমানে নতুন চার শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ টাকা জন্য যে ‘মর্মান্তিক কাণ্ড ঘটালেন’ কলেজছাত্রী পিংকি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার। ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নিয়েছিলেন ৯ হাজার টাকা। তবে যাওয়ার আগে মায়ের কাছে আরও ১০০ টাকা চান পিংকি। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে তিনি নিজের শোবার ঘরে চলে যান। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ওই ঘরে পিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লতিকা হেলেন পিংকি (১৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে পিংকিকে মৃত ঘোষণা করা হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আরটিভি/টিআর
১০০ টাকা জন্য যে ‘মর্মান্তিক কাণ্ড ঘটালেন’ কলেজছাত্রী পিংকি
জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক
হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন থেকে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে।
জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৫
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা, নাশকতা ও বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা-পুলিশ। পরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর গড়েরাবাদ এলাকায় জুয়া খেলার অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তারা হলেন আমজাদ গাজীর ছেলে আব্দুর রশিদ, কাশেম গাজীর ছেলে আমিরুল গাজী, সামাদ মিস্ত্রির ছেলে শফিকুল মিস্ত্রি, জব্বার মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা, জনাব মোল্লার ছেলে খানজাহান মোল্লা এবং জামান মোল্লার ছেলে সাইফুল মোল্লা। এ ছাড়া লক্ষীখোলা গ্রামের মনিরুল সরদারের স্ত্রী ও সিআর মামলার আসামি সুফিয়া বেগম এবং পৌরসভার সরল গ্রামের মৃত বিমল মণ্ডলের ছেলে সন্ন্যাসী মণ্ডলকে আটক করা হয়। নাশকতার মামলায় গদাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারজাহান পারভেজ রুমি এবং নগর শ্রীরামপুর গ্রামের সিআর মামলার আসামি আসলাম গাজীর ছেলে আলমুন হুসাইনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া একই এলাকা থেকে বিল্লাল বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস এবং রামনাথপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী ও তার স্ত্রী হালিমা বেগমকে আটক করা হয়। এ ছাড়া কাজীমুছা গ্রামের জিআর মামলার আসামি ময়নুল ইসলামের ছেলে আবুল বাশার হৃদয় এবং ধামরাইল গ্রামের মীর আব্দুল মজিদের ছেলে আব্দুস সামাদকে আটক করা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, বিভিন্ন অভিযোগ ও মামলায় তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/টিআর
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৫
প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা
প্রবাসী স্বামীর কষ্টার্জিত টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার পর সহকর্মী শিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে বরিশালের মুলাদীর এক শিক্ষিকার বিরুদ্ধে।
প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা
মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নওগাঁর মান্দার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে। গত ১ নভেম্বর (রোববার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এ ধরনের কার্যক্রম ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত এবং ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী। এতে আরও উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধের আওতাভুক্ত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নওগাঁর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
আরও পড়ুন
‘ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে’
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে ঝুট গুদামে আগুন
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী