ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
প্রতীকী ছবি

মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মহম্মদপুর উপজেলার মৌশা ও সদর উপজেলার কালিনগর গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে। আজ সকালে খাবার খাওয়ার পরে আপন চাচাতো দুই বোন রাফিয়া ও রাইসা বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাদেরকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদেরকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (২) এবং তার ভাই আলিনুরের মেয়ে রাইসা (৩)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

দ্বিতীয় ঘটনাটি ঘটে সদর উপজেলার কালিনগর গ্রামে। আজ সকালে মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে ইয়াসিন মোল্লা (৯) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) বিকেলে মধুমতি নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করতে যায় ইয়াসিন। এ সময় পা পিছলে নদীতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে আজ সকালে এলাকাবাসীর খবরে বাগবাড়িয়া এলাকা থেকে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

একদিনে পৃথক দুটি ঘটনায় তিন শিশুর মৃত্যুতে মাগুরাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক