ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে মৎস্যজীবীদের উন্নয়নে ‘সুস্থ সাগর’ প্রকল্পের যাত্রা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: আরটিভি

উপকূলীয় সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘সুস্থ সাগর’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম। এ উপলক্ষ্যে কমিউনিটি প্রোফাইলিং, তথ্য যাচাইকরণ ও গ্রামে কার্যক্রম শুরুর প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) চর কুকরি-মুকরি ইউনিয়নের বাবুগঞ্জ ও নবীনগর গ্রামে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ওয়ার্ল্ডফিশ ও ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস)। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. সোহেল রানা, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় কমিউনিটি প্রোফাইলিংয়ের মাধ্যমে সংগৃহীত গ্রামের সামাজিক, অর্থনৈতিক, প্রাকৃতিক সম্পদ, জীবিকা ও পরিবেশ-সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। এরপর উন্মুক্ত আলোচনায় স্থানীয় বাসিন্দারা তথ্য যাচাইয়ের পাশাপাশি নিজেদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করলে প্রকল্পের কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি সুফল আরও বাড়বে।

আরও পড়ুন

প্রধান অতিথি জয়ন্ত কুমার অপু বলেন, উপকূলীয় মৎস্যসম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ‘সুস্থ সাগর’ প্রকল্প বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ডফিশ, ডব্লিউসিএস এবং ব্লু অ্যাকশন ফান্ডের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগ চর কুকরি-মুকরির সামুদ্রিক ও উপকূলীয় সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়নে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।

সভার শেষে প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় ট্রাক উল্টে পড়ল প্রাইভেট কারের উপর, নিহত ২
বগুড়ার শাজাহানপুরে একটি প্রইভেট কারের উপর ট্রাক উল্টে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বগুড়ায় ট্রাক উল্টে পড়ল প্রাইভেট কারের উপর, নিহত ২
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
আরও পড়ুন
সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারে যেতে পারেনি কেউ
ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে-কোথায়
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত